নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৪ অক্টোবর ২০২৬

বন্দরে ২০ পিস ইয়াবাসহ বাপ্পী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৩, ৪ অক্টোবর ২০২৬

বন্দরে ২০ পিস ইয়াবাসহ বাপ্পী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

রোববার (৪ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে বন্দরের সালেহনগর এলাকায় নজরুল মিয়ার রিকশার গ্যারেজের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাপ্পী বন্দর থানার সালেহনগর এলাকার মৃত মাছুম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে বাপ্পীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনোয়ার বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: