নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

গার্মেন্টস শ্রমিক দল নাঃগঞ্জ জেলার ইফতার ও দোয়া মাহফিলে

জাকির খানের মুক্তি দাবি করেন আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৩, ১৯ এপ্রিল ২০২৩

জাকির খানের মুক্তি দাবি করেন আনোয়ার হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ্।ে বুধবার (১৯ এপ্রিল) ইফতার মাহফিলে নগরীর জান্নাত কনভেনশন হলে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল নারায়ণগঞ্জ জেলার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইসমাইল হোসেন কাউছার আহম্মেদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি নুরুল ইসলাম খান নাসিম। 


এ সময় প্রধান অতিথি আনোয়ার হোসেন সাবেক ছাত্রদলের সভাপতি জাকির খানের মুক্তি দাবি করে বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্য উধ্বগতি। দাম কমেছে আওয়ামীলীগের। গার্মেন্টস শ্রমিকদের নূণ্যতম মজুরি ২৩হাজার টাকা করতে হবে। তারা কষ্টে দিনযাপন করছে ধিক্কার জানাই। 


এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস.এম আসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সুমন ভুইয়া, মন্টু মেম্বার, বদরুল আলম সবুজ, মন্টু মেম্বার, এস এম আসলাম, লুৎফর নাহার লতা।

সম্পর্কিত বিষয়: