বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১-দফা এজেন্ডায় দীর্ঘমেয়াদী উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির রূপরেখা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রফেসর আলিয়ার হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি লন্ডনের মূলধারার সংবাদমাধ্যম আইটিভি নিউজ ইউকে ( ITV News UK)তে তারেক রহমান সম্পর্কে একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্বে আসলে বাংলাদেশ বৃহত্তর সম্প্রীতি, শান্তি এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলিয়ার হোসেন।
তিনি বলেন, তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১-দফা এজেন্ডা টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি বিস্তৃত ও সুপরিকল্পিত দৃষ্টিভঙ্গি তুলে ধরে। যদিও এই পরিকল্পনা বাস্তবায়নের পথে নানা চ্যালেঞ্জ থাকবে, তবুও একটি সুস্পষ্ট রোডম্যাপ জাতির জন্য আশাব্যঞ্জক।
প্রফেসর আলিয়ার হোসেনের মতে, চলমান উন্নয়ন কার্যক্রম কীভাবে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা এই এজেন্ডায় প্রতিফলিত হয়েছে। এতে নাগরিকদের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার, মতামত প্রদান করার এবং নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পূর্ববর্তী শাসন অভিজ্ঞতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে ধারণা ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখতে পারে। তারেক রহমানের প্রতিফলিত নেতৃত্বের ধরণ ও ব্যক্তিগত গুণাবলী অনেকের মাঝে ইতিবাচক প্রত্যাশা ও নতুন আশার সঞ্চার করেছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রফেসর আলীর হোসেন আশা প্রকাশ করে বলেন, “ইন-শা-আল্লাহ, তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশকে উন্নয়নের পরবর্তী স্তরে নিয়ে যাবেন।”
নারায়ণগঞ্জের কৃতি সন্তান আন্তজার্তিক বক্তা আলিয়ার হোসেন সংকট ব্যবস্থাপনা, কোচিং, টেকসই উন্নয়ন কৌশল, কুটনৈতিক এবং নির্বাহী নেতৃত্ব প্রশিক্ষণে দক্ষ একজন মানুষ।
সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের উপস্থাপিত ৩১-দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জসহ আন্তর্জাতিক পরিমন্ডলে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক কাজ করেছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের ধানের শীষে ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করেছেন।


































