নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬

মান্নানের বিজয় ও খালোদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কদমতলীতে দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মান্নানের বিজয় ও খালোদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কদমতলীতে দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের মোঃ নয়নের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর ৭নং ওয়ার্ড কদমতলীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। 
দোয়া মাহফিলে বক্তব্যে মোঃ নয়ন বলেন, এই অভাবনীয় সাফল্যের জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। বাংলাদেশের আধুনিক রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রূহের মাগফিরাত কামনা করি । সেই সাথে আমাদের আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

তিনি আরও বলেন, আমরা ছাত্রদলের কর্মীরা সবসময় রাজপথে ছিলাম, আছি এবং থাকব। মান্নান ভাইয়ের এই বিজয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের মনে রাখতে হবে, শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে আমরা যেন সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ভালোবাসা আর উন্নয়নের মাধ্যমে আমরা এই এলাকাকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে মান্নান ভাইয়ের হাতকে শক্তিশালী করব।

দোয়া পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বাসস্ট্যান্ড মসজিদ এর ইমাম মোঃ হাসনাত। 

গোপিপ্রোবি ছাত্রদল এর প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব এর সভাপতিত্বে মাহফিলে এলাকার বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।