সোনারগাঁয়ে তরুণ প্রজন্মের অংশগ্রহণে ‘মিট উইথ জেন-জি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টায় পানাম ফুট পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মমিনুল হক ও জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ইকবাল হোসেন ভূঁইয়া।
বক্তারা বলেন, রাষ্ট্র গঠনে জেন-জির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আলোচনা সভায় তরুণদের নানা প্রশ্ন ও মতামতের উত্তর দেন অতিথিরা।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

































