নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে লাইলাতুল বরাত উপলক্ষে বাগবাড়ীতে নেওয়াজ বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে লাইলাতুল বরাত উপলক্ষে বাগবাড়ীতে নেওয়াজ বিতরণ

বন্দরে বাগবাড়ি সমাজ কল্যান সংস্থার উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে রান্না করা রান্না করা নেওয়াজ বিতরণ করা হয়েছে  । মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ মৃধাবাড়ী এলাকায় এ নেওয়াজ বিতরণ করা হয়।

বন্দর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান মৃধার উদ্যোগ ও  বাগবাড়ি সমাজ কল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক করিম মিয়ার সার্বিক তত্বাবধানে নেওয়াজ বিতরন কালে ওই সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক শাখাওয়াত হোসেন মৃধা, রাশেদুল ইসলাম,  সিফাত কবির, সবুজ, তাহের আলী মৃধা, রায়হান মিয়া, রাজন, রবিন মিয়া, দিদার, রাজিব,  শাকিল, শাহীন, রোহান মৃধা, ইমনসহ ক্লাবের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সংস্থাটি সূচনালগ্ন থেকে ধর্মীয়  ও সামজিক কাজ গুলো করে আসছে। আত্মা মানবতার ও সামাজিক বৈষম্য দূর করে সকলে সহ মর্মমিতা নিয়ে কাজ করা ও বসবাস করাই সংস্থার মূল উদ্যোশ্য

সম্পর্কিত বিষয়: