নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

আমিও বিএনপির কর্মী, আমি ভয় পাবার লোক না : মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

আমিও বিএনপির কর্মী, আমি ভয় পাবার লোক না : মোহাম্মদ আলী

‎‎নারায়ণগঞ্জ ৪ আসনেট রিপাবলিকান দলের হাতী মার্কার এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন,যার যার ভোট তারা দিবে, এটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না। সুষ্ঠ নির্বাচনের করার জন্য সবার ভোট প্রয়োগ করতে হবে। 

আমি এবার আলীরটেক ইউনিয়নের বিভিন্ন এালাকায় পথসভায় গিয়ে শুনলাম কেউ কেউ আমার হাতী মার্কার লোকদের হুমকি  ধমকি দিচ্ছে। আমিও বিএনপির কর্মী, আমি ভয় পাবার লোক না। আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না। কারো চোখ রাঙ্গানীতে ভয় পাবো না, রাঙ্গানীর উপর রাঙ্গানী রয়েছে। 

‎‎সোমবার (২ ফেব্রুয়ারি)  আলীরটেক ইউনিয়নে পথসভার প্রচারণা গিয়ে গঞ্জকুমারিয়া শাহ আলী বাজারে উঠান বৈঠকে তিনি এই কথা বলেন। এর আগে তিনি ডিক্রিরচর ঘাট থেকে পুরাতন গোগনগর এলাকা ঘুরে কুড়ের পাড় দিয়ে শাহ আলী বাজার হয়ে আলীরটেক বক্তব্য রেখে মুক্তারকান্দি সমাপ্তি ঘোষণা করেন।

‎‎‎এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, আপনারা সবাই পরিবার নিয়ে ভোট দিবেন। অতিতে যেমন আপনাদের পাশে ছিলাম, সামনেও থাকবো। গত ৫০ বছর যাবৎ আমি আপনাদের পাশে রয়েছি।

আমার ছবিটা দেখলে মনে হয় না কেউ আমাকে ফিরিয়ে দিবে। প্রতিটা ঘরে ঘরেই আমার পছন্দের মানুষ রয়েছে। এই এলাকা থেকে হাতী মার্কা সবচেয়ে বেশি ভোট পাবে।

‎‎এসময় পথসভায় উপস্থিত ছিলেন ত্রিধারা প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান আক্তারুজ্জামান, মো রহমত উল্লাহ, আব্দুল  হাকিম, মোহাম্মদ আলী, নোয়াব মোল্লা, আল আমিন ইকবাল, আবুল হোসেন।
 

সম্পর্কিত বিষয়: