নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০১ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষকে নির্বাচিত করার লক্ষে 

কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এডঃ আবুল কালামকে ধানের শীষ প্রতিককে নির্বাচিত করার লক্ষে কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদ বলেন, শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বাস্তাবায়ন করার ধানের শীষের কোন বিকল্প নেই।

আসুন আমরা সবাই মান অভিমান ভূলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান প্রধানের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, হাবিবুর রহমান হাবিব মেম্বার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জাপা নেতা অলিউল্ল্যাহ, বিএনপি নেতা জামান খাঁ প্রমুখ। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাত্তার,  পনির হোসেন, মোঃ শহিদ, তাজুল ইসলাম সুমন, এবাদুল্লাহ প্রধান, আবু মিয়া, বিল্লাল হোসেন,নারায়ণগঞ্জ মহানগর জিয়া পরিষদের নেতা মোসাফী ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা এস এম শহিদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উঠান বৈঠক শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন নুর আমিন মুন্সী।