আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন ফুটবল প্রতিকে ব্যাপক গনসংযোগ করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতু থেকে গনসংযোগ শুরু করে। পরে কলাগাছিয়া ইউনিয়ন বিভিন্ন এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করে।
গনসংযোগ কালে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন বলেন, আমি কোন দলের মনোনীত প্রার্থী নই। আমি সাধারন মানুষের প্রার্থী। জনগনের মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমি প্রতিনিধিত্ব করি। সাধারন ভোটাররা আমাকে চিনে।
তারা সরাসরি আমার সাথে কথা বলতে পারে। ভয় দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।###


































