নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০১ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের আমীর কে ক্ষমা চাইতে হবে : রোজিনা মেম্বার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের আমীর কে ক্ষমা চাইতে হবে : রোজিনা মেম্বার

জামায়াতের আমির মাওলানা শফিকুর রহমান  বাংলাদেশের কর্মজীবী, শ্রমজীবী ও মেহনতি নারীদের পতিতার সঙ্গে তুলনা করে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা মহিলা দল।

এই অশালীন ও নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জে  ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধায় ফতুল্লার মাসদাইর এলাকায় এ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । 

মিছিল থেকে বক্তারা বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য দেশের নারীদের মর্যাদা ও সম্মানে চরম আঘাত। অবিলম্বে এমন বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি নারীবিরোধী রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তারা।