বধির কল্যাণ সংস্থা বন্দর থানা শাখার উদ্যোগে দুঃস্থ বধিরদের মাঝে জেলা প্রশাসক প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১জানুয়ারি) রোববার বিকেল ৫টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ দীন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক,দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন,মোহাম্মদ বাহাউদ্দিন পাভেল। এ সময় বধিরদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ মিয়া, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সুরুজ পাঠাগার সম্পাদক, মোহাম্মদ ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য,মোহাম্মদ রাজিব,মোছাঃ লিজা আক্তার,মোহাম্মদ নাহিম মিয়া প্রমুখ।
কম্বল দিয়ে সহযোগিতার করার জন্য বধির নেতৃবৃন্দ মাননীয় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


































