বন্দরে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ৮ জনের মধ্যে ৫ জনের নাম পরিচয় পাওয়া গেলেও ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।
ধৃতরা হলো বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষনখোলা এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জসিম উদ্দিন (৫৭) বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে সিয়াম (২৩) বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার শ্রী নীরাম বর্মনের ছেলে শ্রী সুজন বর্মন (৩৩) সিদ্ধিরগঞ্জ থানার আদমজী সোনা মিয়া মার্কেট এলাকার বিল্লাল হোসেন (৩৬)।
বন্দর থানার ১নং ঢাকেশ্বরী এলাকার হারুন মিয়ার ছেলে ফারুক (৩৮)। ধৃত ৮ জনের মধ্যে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে মাদক মামলার ওয়ারেন্টে ও অপর ধৃত সিয়াম এবং সুজনকে পুলিশ আইনের ১৫১ ধারায় ও অপরধৃত বিল্লাল হোসেন ও ফারুকে পুলিশ আইনের ৩৪ ধারায় সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধৃত জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের কতিপয় বিএনপি নামধারী নেতক বোম্বল ফারুকের শ্লেটারে উত্তর ও দক্ষিন লক্ষনখোলা এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছে। চিহৃিত মাদক কারবারি জসিম উদ্দিন গ্রেপ্তারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে উল্লেখিত এলাকাবাসী।


































