নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ-৪ আসনের সমস্যা সমাধানে

সাংবাদিকদের সহযোগীতা চাইলেন রিপাবলিকান পার্টির প্রার্থী মো.আলী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকদের সহযোগীতা চাইলেন রিপাবলিকান পার্টির প্রার্থী মো.আলী

ফতুল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। মঙ্গলবার বিকালে ফতুল্লা প্রেসক্লাবে মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, সাংবাদিক সমাজ হচ্ছে সমাজের আয়না। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমি নির্বাচিত হলে উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ-৪ আসনের সমস্যা সমাধানে সর্বোচ্চ কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। মোহাম্মদ আলী এসময় হাতী প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক সেলিম হেসেন, দফতর সম্পাদক মোঃ সুমন, জসিমউদ্দিন,সোহেল রানা,রাকিব চৌধুরী শিশির, মাসুদ আলী, পম আজিজ প্রমুখ।