বন্দরে ৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (২৭) নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত পারভেজ বন্দর থানার ৬২নং শাহীমসজিদ রোড বৌবাজার এলাকার শামছুল হক ওরফে আলম মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক লুৎফর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩(২)২৬।
ধৃতকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী পারভেজ দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।


































