নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬

৪ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

৪ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা

​বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৪ ফেব্রুয়ারি বুধবার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড (শিমরাইল) ট্রাক স্ট্যান্ডে সকাল ৯ ঘটিকা থেকে এই জনসভা শুরু হবে।

​উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি  মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনী কার্যক্রমকে বেগবান করা এবং তৃণমূল নেতা-কর্মীদের মাঝে দিকনির্দেশনা প্রদানই তার প্রধান লক্ষ্য। 

​জনসভা সফল করার লক্ষ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর​ মাওলানা আব্দুল কাইয়ুম। নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি​ ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান এবং সভায় মহানগরী ও জেলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​স্থানীয় নেতৃবৃন্দ জানান, শিমরাইল মোড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর প্রতিটি ইউনিটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। হাজার হাজার নেতা-কর্মীর সমাগম ঘটাতে ইতিমধ্যেই পোস্টারিং, লিফলেট বিতরণ এবং নিবিড় গণসংযোগ চালানো হচ্ছে।

​নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সমাবেশ নারায়ণগঞ্জের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এবং জনমানুষের অধিকার আদায়ে জামায়াতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।