নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ৪টি ফলজ গাছ কেঁটে নিল ভূমিদস্যুরা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ৪টি ফলজ গাছ কেঁটে নিল ভূমিদস্যুরা

বন্দরে বাড়ি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে  নিরিহ জনি বেগমের রোপনকৃত ৪টি  বিভিন্ন প্রজাতির  ফলজ গাছ জোর পূর্বক ভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ভূমিদস্যু সামসুন নাহার ও মতিউরের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী জনি বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে উল্লেখিতদের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বন্দর উপজেলার শাঁসনেরবাগ এলাকায় ওই গাছ কর্তনের ঘটনাটি ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর উপজেলার শাঁসনেরবাগ এলাকার রুহুল আমিন মিয়ার স্ত্রী জনি বেগমের সাথে একই এলাকার মৃত গোলজার হোসেনের স্ত্রী সামসুন নাহার ও একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মতিউর রহমানের সাথে দীর্ঘ দিন ধরে বাড়ি জায়গা নিয়ে বিরোধ চলছিল। 

উল্লেখিত বিরোধকে কেন্দ্র করে বুধবার সকাল ৯টায়  লেডি ভূমিদস্যু সামছুন নাহারের হুকুমে তার বড় ভাই ভূমিদস্যু মতিউরসহ অজ্ঞাত নামা ৩/৪ জন বহিরাগত সন্ত্রাসী নিরিহ জনী বেগমের স্বামী বাড়িতে অনাধিকার প্রবেশ করে ৩টি ডাব গাছ ও ১টি আম গাছ জোর পূর্বক কেটে নিয়ে ২০ হাজার টাকা ক্ষতিসাধন করে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী জনী বেগমের শ্বাশুড়ি নূর জাহান বেগম (৯০) এর প্রতিবাদ করলে ওই সময় ভূমিদস্যু মতিউর ক্ষিপ্ত অভিযোগে বাদিনী শ্বাশুড়িকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে প্রাননাশের হুমকি প্রদান করে। 
 

সম্পর্কিত বিষয়: