আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দিন ধরে পালিয়ে থাকা সন্ত্রাসীরা ফের স্ব স্ব এলাকায় ফিরে আসতে শুরু করেছে।
এর ধারাবাহিকতা বন্দরে যুবদল নেতা মেদেহী হত্যা মামলার প্রধান আসামী জাফরসহ তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন পালিয়ে থাকার পর ফের এলাকায় প্রবেশ করার খবর পাওয়া গেছে। খুনি জাফরসহ তার সন্ত্রাসী বাহিনীর অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় এলাকাবাসী মাঝে চরম আতংক বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে হাফেজীবাগ এলাকার জনৈক এক ব্যাক্তি গণমাধ্যমকে জানিয়েছে, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্থ্য করতে সন্ত্রাসী জাফর এলাকায় ফিরে ত্রাশের রাজত্ব কায়েম করার উদ্দেশ্য তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে বিভিন্ন স্থানে অপতৎপরতা চালাচ্ছে।
দীর্ঘ দিন পর পলাতক সন্ত্রাসীদের এলাকায় ফিরে মহড়া দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। যুবদল নেতা মেহদী হত্যা মামলার পলাতক আসামী জাফরসহ তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে শান্তি প্রিয় এলাকাবাসী।
উল্লেখ্য, ২০২৫ইং সালের গত শনিবার (২১ জুন) রাতে বন্দর থানার হাফেজীবাগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জাফর গ্রুপের পক্ষের কুদ্দুস ও অপর পক্ষের যুবদল নেতা মেহেদী নিহত হয়।
এ ব্যাপারে নিহত যুবদল নেতা মেহেদী বড় ভাই খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে সন্ত্রাসী জাফরসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে।


































