নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে অজ্ঞত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে অজ্ঞত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বন্দরে একটি ডোবা থেকে  অজ্ঞাত পরিচয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার মদনপুর ইস্টাউন এলাকার রাস্তা পাশে ডোবা থেকে ওই মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, মরদেহটি খালে ভাসতে দেখে স্থানীয় লোকজন  পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে  হত্যা  করে লাশ গুম করার জন্য এখানে ফেলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। 
 

সম্পর্কিত বিষয়: