দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার চারজন স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর মকবুল হোসেন বাবলু, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম এবং সদস্য আব্বাস উদ্দিন চুন্নু।
শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে বিএনপির নেতা কর্মীরা জানায়, বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমীর সাথে নির্বাচনী প্রচারনায় অংশ না নিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত শাহ আলমের হরিন প্রতিকির নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়া সহ তার পক্ষে কাজ করায় এই বহিস্কার করা হয়।



































