নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৭ জুন ২০২৬

স্বেচ্ছাসেবক দল

স্বেচ্ছাসেবক দল

শহরের হকার উচ্ছেদ ঘিরে যত ঘটনা

শহরের হকার উচ্ছেদ ঘিরে যত ঘটনা

শহরের হকার উচ্ছেদ ঘিরে যত ঘটনা ঘোষণা দিয়ে ডাক-ঢোল পিটিয়ে সোমবার দুপুরের পর হকার উচ্ছেদ করতে মাঠে নামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিন্তু এরআগেই ফাঁকা হয়ে যায় নগরের ফুটপাত। সকাল থেকে বসেনি কোন হকার। এই তথ্য পুরো নগরবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। তারপরও উচ্ছেদের নামে ব্যাপক শোডাউন নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে সহযোগিতা করে পুলিশ প্রশাসন ও র‌্যাব। সমর্থন যোগায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বেলা দুইটা থেকে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেয় সিটি করপোরেশনের বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবী। বেলা পৌনে ৩টায় সিটি করপোরেশনের বুলডোজার ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে চাষাড়া জিয়া হলের সামনে যান প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান।

১০:০৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

লাঙ্গলবন্দে মহাঅষ্টমী স্ননোৎসবে থাকছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

লাঙ্গলবন্দে মহাঅষ্টমী স্ননোৎসবে থাকছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাঅষ্টমী স্নান উৎসব বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। উৎসবকে ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও বিপুল সংখ্যক পূণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, ‘অষ্টমী স্নানকে কেন্দ্র করে প্রায় এক হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ৬০০ জন আনসার সদস্য ও প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার পাশাপাশি পূণ্যার্থীদের ভীড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় থাকবে বিশেষ টিম।’   তিনি বলেন, পূণ্যার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসার জন্যও প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। এদিকে অষ্টমী স্নান উৎসব পরিদর্শনে বুধবার বিকেলে লাঙ্গলবন্দে যাওয়ার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। উল্লেখ্য, প্রতি বছর চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে লাঙ্গলবন্দে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র স্নানের মাধ্যমে পাপমোচন ঘটে এবং আধ্যাত্মিক মুক্তি লা

০৮:৩১ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

চাষাড়াসহ ৫টি বিভাগে ৫০০ মানুষের মাঝে লজিক অব বাংলাদেশের ইফতার বিতরণ

চাষাড়াসহ ৫টি বিভাগে ৫০০ মানুষের মাঝে লজিক অব বাংলাদেশের ইফতার বিতরণ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়াসহ দেশের ৫টি বিভাগে একযোগে ৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে লজিক অব বাংলাদেশ। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক দক্ষতা উন্নয়ন সংগঠন লজিক অফ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্যপূর্ণ দিনটিতে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে গ্রহন করে এই ভিন্নধর্মী উদ্যোগ। ২০২১ সালের ৪ঠা মার্চ যাত্রা শুরু করা সংগঠনটি সূচনালগ্ন থেকে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করে আসছে।

০৮:২৫ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার