ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগে কাউছার আহম্মেদ পলাশ (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাকে ফতুল্লার কুতুবপুর দেলপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত কাউছার আহম্মেদ পলাশ ফতুল্লা মডেল থানার দেলপাড়া আল মদিনা মসজিদের পাশে চিকলির বাড়ীর ভাড়াটিয়া রাজিবুল হোসেনের পুত্র।
ধর্ষণের চেস্টার অভিযোগ এনে শিশুটির বাবা রুবেল মিয়া বাদী হয়ে কাউছার আহম্মেদ পলাশ কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়, ৬ বছরের শিশুটি মাদ্রাসাতুল কুবরা আল আরাবিয়াতে হিফজুখানায় পড়াশোনা করে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে
দেলপাড়া মাষ্টার মহল্লায় খেলার মাঠের পাশে পরিত্যাক্ত বাউন্ডারীর ভিতরে শিশুটি এবং তার ভাই মোঃ আবু রায়হান (১০) খেলাধুলা করছিলো। এ সময় কাউছার আহমেদ পলাশ শিশুটির কাছে যায় এবং তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে আড়ালে নিয়ে গিয়ে স্পর্শ কাতরস্থানে হাত বুলানোর পাশাপাশি ধর্ষণের চেস্টা করে। তখন শিশুটি চিৎকার করলে ঘটনাস্থলে তার ভাই রায়হান ছুটে যায়। ফলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে লম্পট কাউছার আহম্মেদ পলাশ। পরে ভাই-বোন বাসায় গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনার সত্যতা পেয়ে পুলিশ শুক্রবার সকালে অভিযুক্ত কাউছার আহম্মেদ পলাশ কে গ্রেফতার করে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।


































