নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ মার্চ ২০২৬

এনসিপি থেকে তনুকে সাময়িক অব্যাহতি, শোকজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপি থেকে তনুকে সাময়িক অব্যাহতি, শোকজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। নোটিশে বলা হয়েছে, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর জমা দিতে হবে।

এ বিষয়ে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।

এবিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, সম্ভবত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের জনগণের আকাঙ্ক্ষা ও প্রশ্ন শোনা এবং তা বোঝার লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস এর সাথে যুক্ত থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি চিঠি পেলে আনুষ্ঠানিক বক্তব্য জানাবো। 

                

সম্পর্কিত বিষয়: