নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের কৃতি সন্তান মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।সোনারগাঁবাসীর পক্ষ থেকে গভর্নর মহোদয়কে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।
মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ডিপার্টমেন্ট থেকে থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।এছাড়াও তিনি একজন সার্টিফাইড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) এবং আইসিএমএবি (ICMAB) এর একজন ফেলো মেম্বার।
করপোরেট ফাইন্যান্স,রপ্তানি অর্থনীতি এবং প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থাপনায় তার ৩৩ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।
তিনি শুধু একজন আর্থিক বিশেষজ্ঞই নন,বরং মাঠপর্যায়ের একজন উদ্যোক্তা।তিনি রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
তিনি বিজিএমইএ(BGMEA), রিহ্যাব (REHAB),আটাব (ATAB) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) মতো গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর সদস্য। তিনি বিজিএমইএ এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আর্থিক তদারকি,ঝুঁকি ব্যবস্থাপনা,ব্যাংকিং খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ক্ষেত্রে তার গভীর জ্ঞান ও সুনাম রয়েছে।তিনি এর আগে বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মতো নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

































