আঠারো দিনেও খোঁজ মেলেনি নারায়ণগঞ্জের বন্দরের ২৭ নং ওয়ার্ডের চাপাতলি এলাকার ৭০ বছরের বৃদ্ধ জামাল উদ্দিনের। গত ৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে বন্দরের তিনগাঁও এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি জামাল উদ্দিনের স্ত্রী মালেকা বন্দর থানায় জিডি করেছেন। কিন্তু জামাল উদ্দিনের খোঁজ না পেয়ে তার স্ত্রী মালেকা চিন্তায় অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তিনি তার স্বামীকে খুঁজে পেতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।


































