নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে শিমরাইলস্থ কাঁচপুর ব্রীজের নিচে শীতলক্ষ্যা নদীর সাথে বালু মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর আউলা বন এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে অপূর্ব (২৪), মিজমিজি পাইনাদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে আক্তার হোসেন (৩৭), নরসিংদীর শিবপুরের দুলালপুর মানিকদি এলাকার মোতালেব মিয়ার ছেলে হাবিব মিয়া (৩০) ও হবিগঞ্জ জেলা সদরের সুলতান আহমদ পুর নাতিরাবাদ এলাকার মৃত আলফু মিয়ার ছেলে আ: আউয়াল (৩৫)। তাদের কাছ থেকে
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি লোহার তৈরি চাইনিজ কুড়াল, ১টি লোহার তৈরি সাবল, ১টি এস.এস পাইপ, ১টি চাপাতি এবং ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


































