নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে ইফতারির খেজুর আনতে গিয়ে নিখোঁজ যুবক

প্রকাশিত:০১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে ইফতারির খেজুর আনতে গিয়ে নিখোঁজ যুবক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম (২৫) নামেেএক যুবক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ইফতারির খেজুর ক্রয় করার কথা বলে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় সিয়ামের চাচা রফিকুল ইসলাম ভুইয়া বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার থানায় একটি জিডি করেছেন। 
জিডিতে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ইফতারির খেজুর ক্রয় করার কথা বলে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় সিয়াম।  তার মা গত ২ মাস পূর্বে মৃত্যু বরণ করে এবং বাবা প্রতিবন্ধী। বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সিয়ামের ব্যবহৃত মোবাইলটি তার সঙ্গে ছিল। যাহার মোবাইল নং- ০১৩০০-৩৮৩০৫৩। কিন্তু মোবাইল নাম্বারে কল করলে তা রিসিভ করছে না। অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। 


জিডির তথ্যমতে আড়াইহাজারের পাঁচগাঁও নয়াপাড়া এলাকার সেলিম ভূইয়ার ছেলে সিয়াম। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা। পরনে সাদা রঙের চাদর, গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।

সম্পর্কিত বিষয়: