নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

'পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে'

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৯, ৮ মে ২০২৬

'পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাম্প্রতিককালে  ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে । এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে।  মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানী বক্তা না থাকে তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না। গত ১৫ বছরে অনেক আলেমের  ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিলো। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে  আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।

 

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুম'আর নামাজের খুৎবা শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন

 

এসময় তিনি আরো বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত বিষয়: