ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জের মেধাবী দাবাড়ু সিদরাতুল মুনতাহা।
ঢাকায় অনুষ্ঠিত এই জাতীয় প্রতিযোগিতায় সিদরাতুল মুনতাহার সাফল্যে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংগঠকদের মতে, তার এই কৃতিত্ব জেলার নতুন প্রজন্মের দাবাড়ুদের আরও অনুপ্রাণিত করবে এবং দাবা চর্চায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উপলক্ষে এক বিবৃতিতে সিদরাতুল মুনতাহাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।
শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন খন্দকার শাহ আলম, খোরশেদ আলম নাসির, মোস্তফা কায়ছার, জাকির হোসেন শাহিন, মাকসুদ উল আলম, মশিউর রহমান রনি, হাজী নুর ইসলাম, মাহবুব হোসেন বিজন, মাহবুব হোসেন উজ্জ্বল, গৌতম কুমার সাহা, ফিরোজ মাহমুদ সামা, গোলাম ফারুক, মাহমুদ হোসেন সুজন, আশরাফুল ইসলাম, আর. এন. সুমন, আলাল ভুঁইয়াসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও শুভানুধ্যায়ীরা।
তারা আশা প্রকাশ করেন, সিদরাতুল মুনতাহা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।


































