দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের ফুটবল দলের ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন নারায়ণগঞ্জের কৃতী সন্তান, সাবেক জাতীয় ফুটবলার ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদ হোসেন স্বপন।
তার এ নিয়োগে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।
অভিনন্দন বার্তায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, শহীদ হোসেন স্বপনের মতো সাবেক জাতীয় ফুটবলার ও অভিজ্ঞ সংগঠক আবাহনী লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তারা আনন্দিত ও গর্বিত।
তারা আশা প্রকাশ করেন, শহীদ হোসেন স্বপনের দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতায় আবাহনী লিমিটেড তার দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে সক্ষম হবে। একই সঙ্গে তার নতুন দায়িত্বে সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।


































