নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬

রুপগঞ্জে  বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

রুপগঞ্জে  বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন

নারাায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এক আসামীর উপস্থিততে এ রায় ঘোষণা করেন। অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন সোনারগাঁয়ের ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)।

অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মিজান (৩৫), মোহাম্মদ আলী (৩৮), আব্দুল লতিফ (৬৫), হানিফ (৩৬), সোহেল (৫০), সবুজ (৩৫), মিলন (৪১), সেলিম (৪৩), গোলজার (৩৯), লেদা ফারুক (৪০), রাসেল (৪০), মোমেন (৩৮), সাদ্দাম, শাহীন (৩৯), রুহুল আমিন (৩৮), আবুল (৩৮) ও পণ্ডিত (৪৩)। এরমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মোহাম্মদ আলী ছাড়া বাকিরা পলাতক। খালাসপ্রাপ্ত ৬ জন হলেন আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। এবং আবুল হাসেম ও শওকত মৃত্যুবরণ করেন।

আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন জানান, ২০১২ সালের ৫ নভেম্বর জালাল উদ্দিনের ছেলে বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আসামীরা। এ ঘটনায় বাবা বাদী হয়ে হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত ২৬ জন আসামীর মধ্যে তাওলাদকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এছাড়া ৬ জন খালাস এবং ২ জন আসামী মৃত্যুবরণ করনে।