নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

বন্দরে বিভিন্ন অপরাধে নারীসহ গ্রেপ্তার ২  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৬, ১০ নভেম্বর ২০২৫

বন্দরে বিভিন্ন অপরাধে নারীসহ গ্রেপ্তার ২  

বন্দরে মারামারি মামলার এজাহারভূক্ত আসামি ও সিআর মামলার ওয়ারেন্টভূক্ত এক নারী আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার নিয়াজ উদ্দিন মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ৯(১১)২৫ নং মারামারি মামলার এজাহারভূক্ত আসামি বোরহান (৪৫) ও একই থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার আব্দুল রব মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি লাখি বেগম (৪০)।

ধৃতদের সোমবার (১০ নভেম্বর)  দুপুরে  আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৯ নভেম্বর)  রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা ও শান্তিনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।