নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পীরজাদা যুক্তিবাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪১, ৪ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে পীরজাদা যুক্তিবাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লপীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ মার্চ) উপজেলার দরপত আমিনীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। হাফেজ মাওলানা মহিউদ্দিন খানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তিনি সমাজের কল্যাণে কাজ করেছেন এবং ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

 

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় তাঁর কবরের আজাব মাফ, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

 

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।