নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫১, ২৯ এপ্রিল ২০২৬

বন্দরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর দক্ষিণপাড়া এলাকার মৃত সাইফ উদ্দিনের ছেলে মনির হোসেন (৪৮) এবং ২০ নম্বর ওয়ার্ডের মাহামুদনগর এলাকার চাঁন মিয়ার ছেলে মোস্তফা (৪৮)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মনির হোসেনের কাছ থেকে ১৫ পিস এবং মোস্তফার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ৫০(৪)২৬। গ্রেপ্তারকৃতদের বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মদনগঞ্জ লক্ষারচর ও মাহামুদনগর এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।