নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০১, ৫ মে ২০২৬

রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিজন কুমার দাস (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ জানান, গ্রেপ্তার যুবক হবিগঞ্জ জেলার আজমেরী উপজেলার বাদলপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকার বাসিন্দা।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ জানান, গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকার সোহরাব হোসেনের বাড়িতে পরিবারের সঙ্গে ওই কিশোরী বসবাস করে। সোমবার রাতে তাদের দুঃসম্পর্কের আত্মীয় বিজন কুমার দাস হাওলাত বাবদ টাকা নিতে যান। ভোরে কিশোরীর মা-বাবা কাজের উদ্দেশ্যে গার্মেন্টসে চলে যান। এ সুযোগে ভোরে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে বিজন কুমার দাসের বিরুদ্ধে। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে আটক করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজন কুমার দাসকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কিশোরীর পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত বিষয়: