নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৮, ২৯ মে ২০২৬

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবক হিরু (২২) মারা গেছেন। ঈদের দিন (২৮ মে) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হিরু ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।

গত ২২ মে বিকেলে একই গ্রামের ছয় বছরের এক শিশুকে বিস্কুট কেনার কথা বলে ২০ টাকা দিয়ে পাটক্ষেতে নিয়ে যান হিরু। সেখানে বন্ধু সোহেলের সহযোগিতায় হিরু ওই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ অভিযোগ উঠে।

পরে  স্থানীয়রা হিরুকে তার বাসা থেকে ধরে এনে গণপিটুনি দেয়।

হিরুর পরিবার ক্ষমা চেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করে। পরদিন ভুক্তভোগী  শিশুর মা বাদী হয়ে হিরু ও সোহেলের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। একই দিন সোহেল থানায় আত্মসমর্পণ করেন।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আশঙ্কাজনক অবস্থায় হিরুকে গ্রেপ্তার করা হয়েছিল।

তার মরদেহ এখন ঢাকা মেডিক্যালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।