নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:২৯, ১৯ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোকনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি এলাকায়ও বসবাস করতেন।

র‍্যাব জানায়, ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত ইলিয়াস হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১ দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জালকুঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।