নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা মো: রায়হান কবির।


































