নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জুলাই ২০২৬

বন্দরে ঘরের টিন পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৮, ৬ জুলাই ২০২৬

বন্দরে ঘরের টিন পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ঘরের টিনের চালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে বন্দর থানার আমিরাবাদ পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত আলম হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকার মৃত আশকর মিয়ার ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আলম হোসেনের ঘরের টিনের চালার ওপর দিয়ে একই এলাকার রওশন আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে নুরুল হকের ছেলে সিয়ামের বাড়িতে একটি বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। সোমবার বিকেলে আলম হোসেন নিজ ঘরের টিনের চালা পরিষ্কার করার সময় ওই সংযোগের ছেঁড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার পর বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনটি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত বিষয়: