নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে শফিকুল ইসলাম রাতুল (৩১) এবং দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহম্মদ মিয়ার ছেলে রাসেল (৪০)।
পুলিশ জানায়, পৃথক অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) রাতে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মদনগঞ্জ-টু-মদনপুর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন। এ সময় শফিকুল ইসলাম রাতুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ জাকির সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল বন্দর উপজেলার চুনাভূরা ক্লাব সংলগ্ন আক্কাস আলীর বাড়ির পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় রাসেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক কারবার ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


































