নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে ১০ মাদক সেবনকারীকে কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১১, ২৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে ১০ মাদক সেবনকারীকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয় এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জ উপজেলার সেনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া ও রফিকুল ইসলাম। তাদের মধ্যে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর, রফিকুল ইসলামকে দুই মাস ও বাকিদের প্রত্যকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ওই ১০ জন বেশ কিছুদিন ধরেই ইয়াবা, মদ, গাঁজা বিক্রি এবং সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

 

আদালত অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন। পরে শুনানিতে বিচার-বিশ্লেষণ করে তাদের বিভিন্ন মেয়াদে এ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।