নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সাখাওয়াতের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২২, ১৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সাখাওয়াতের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পৃথক অনুষ্ঠানে তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন।

প্রথমে ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকায় জজ মিয়ার বাড়ি থেকে নাজিরের বাড়ি হয়ে টিসি রোড পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন সাখাওয়াত হোসেন খান। পরে ২ নম্বর ওয়ার্ডে মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের পেছন থেকে খালপাড় পর্যন্ত আরেকটি সড়ক ও ড্রেন 

নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

সম্পর্কিত বিষয়: