নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৮০ বোতল স্কার্প-ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৭, ২১ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৮০ বোতল স্কার্প-ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮০ বোতল স্কার্প ও ফেয়ারডিল মাদকসহ মো. সোহরাব ভূঁইয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

শুক্রবার (২১ আগস্ট) ভোররাত ৪টা ২০ মিনিটে উপজেলার মাহনা জোড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সোহরাব ভূঁইয়া মাহনা জোড়া মসজিদ এলাকার মৃত কামাল ভূঁইয়ার ছেলে।

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, অভিযানে সোহরাব ভূঁইয়ার কাছ থেকে মোট ৮০ বোতল স্কার্প ও ফেয়ারডিল মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার সোহরাবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।