নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৪ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ মাদকসেবী গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১৮, ২৩ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ মাদকসেবী গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সহযোগিতায় র‌্যাব-৭-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন।

শনিবার (২২ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম হোসেনের নেতৃত্বে র‌্যাব-৭-এর কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে। অভিযানে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বিল্লাল (২৬), আব্দুর রহিম (৪৫), মো. জামিল ইসলাম (৪০), রুবেল (৩০), দেলোয়ার (৪২), পারভেজ সিকদার (২২), মো. ইয়ার হোসেন (৩৫), মো. আল-আমিন (৪৬), মো. আমির হোসেন (৪১) ও মো. মিলন (৪২)।

পরে আটক ১০ জনকে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী এ ধরনের অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।