নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ আগস্ট ২০২৬

বিশ্বজয়ী হাফেজ নূরুদ্দিন জাকারিয়াকে ইসলামী ছাত্র আন্দোলনের সংবর্ধনা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৪, ২২ আগস্ট ২০২৬

বিশ্বজয়ী হাফেজ নূরুদ্দিন জাকারিয়াকে  ইসলামী ছাত্র আন্দোলনের সংবর্ধনা

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী হাফেজ নূরুদ্দিন জাকারিয়াকে ফুলেল সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা।

 

হাফেজ নূরুদ্দিন জাকারিয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন রূপগঞ্জ থানার একজন সদস্য। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তার সাফল্যে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

 

দেশে ফেরার পর তাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিরাজ হোসেন, রূপগঞ্জ থানার সভাপতি আব্দুর রহমান সজিব, সাধারণ সম্পাদক শোয়াইব আহমাদ এবং অর্থ ও কল্যাণ সম্পাদক সাব্বিরসহ সংগঠনের নেতাকর্মীরা।

 

নেতৃবৃন্দ বিশ্বমঞ্চে কুরআন হিফজের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনের জন্য হাফেজ নূরুদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সম্পর্কিত বিষয়: