নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—সোনারগাঁ থানার সুখের টেক এলাকার মৃত মানিক চাঁন মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩১) এবং ফতুল্লা থানার ভূইঘর আলী গ্যারেজ এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে হৃদয় (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে সোনারগাঁ থানার সুখের টেক ও ফতুল্লা থানার ভূইঘর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজনই বন্দরে দায়ের করা ডাকাতি মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
পরে রোববার (২৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।


































