নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২২ জুন ২০২৬

সোনারগাঁয়ে আওয়ামী লীগ সদস্য নাজমুল খান শান্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:০৪, ২২ জুন ২০২৬

সোনারগাঁয়ে আওয়ামী লীগ সদস্য নাজমুল খান শান্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নাজমুল খান শান্ত (৩১)কে গ্রেপ্তার করেছে।

সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিংয়ের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ পোস্টার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত নাজমুল খান শান্ত সোনারগাঁও উপজেলার মুগড়াপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস এলাকার দুরুদ খানের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সোনারগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত বিষয়: