নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত পৌনে একটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর উপজেলার জিমখানা এলাকা থেকে তমাল আহমেদ নিপু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার (এফআইআর নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬) ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এছাড়া, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































