নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৮, ২১ জুন ২০২৬

জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান

নারায়ণগঞ্জের কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানটি শনিবার (২০ জুন) বিকেলে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে শিক্ষার্থীদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান ফাতেমা বেগমের সভাপতিত্বে ও সংগঠনের সচিব রাজিয়া সুলতানা বিপি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, দৈনিক ইনকিলাব পত্রিকার ফটো সাংবাদিক হাবিবুর রহমান শ্যামল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষে 

 বৃত্তিপ্রাপ্ত ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ১৪৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।