নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:১৭, ৯ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপা বেগম (২১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রায়পুর উলুকান্দী এলাকার মোস্তফা নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান চালিয়ে রুপা বেগমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রুপা বেগম রায়পুর উলুকান্দী গ্রামের আবুল কালামের মেয়ে এবং আল আমিনের স্ত্রী।

পুলিশ আরও জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  সেইসাথে উপজেলার মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

সম্পর্কিত বিষয়: