নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬

হাজীগঞ্জ কেল্লার ঝোপ থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৬

হাজীগঞ্জ কেল্লার ঝোপ থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর থানার খানপুর হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ কেল্লার মেইন গেটের প্রায় ৫০ মিটার পূর্বে কেল্লার বাউন্ডারি দেয়ালসংলগ্ন ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত আনুমানিক ৮টার দিকে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ আভিযানিক দল হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত এলাকা থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে র‍্যাব সদস্যরা ওই এলাকা তল্লাশি চালিয়ে কেল্লার বাউন্ডারি দেয়ালসংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ দেখতে পান। পরে সেগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১-এর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: